সর্বোচ্চ মূল্যস্ফীতির কবলে আর্জেন্টিনা

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১১:০৩ পিএম

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় মূল্যস্ফীতি ১০০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ১৯৯১ সালের পর এত বেশি মাত্রার মূল্যস্ফীতি দেখেনি এ দেশ। দেশটির সর্বশেষ ভোক্তামূল্য সূচকে এসব তথ্য উঠে এসেছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিকস অ্যান্ড সেন্সাস (আইএনডিইসি) গত মঙ্গলবার ফেব্রুয়ারি মাসের একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে আর্জেন্টিনার বার্ষিক মূল্যস্ফীতি ১০২ দশমিক ৫ শতাংশ চিহ্নিত হয়েছে। কয়েক দশক ধরে চরম অর্থনৈতিক সংকটে ভুগতে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানায় আইএনডিইসি। সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়, শুধু চলতি বছরের ফেব্রুয়ারিতেই মূল্যস্ফীতি বেড়েছে ৬ দশমিক ৬ শতাংশ। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে দেশটির খাদ্য ও পানীয় পণ্যের ওপর। তা ছাড়া, দেশটির খাদ্যসংক্রান্ত খরচ ৯ দশমিক ৮ শতাংশ বৃদ্ধির জন্য ডিম, মাংস ও দুগ্ধজাতপণ্যের অত্যাধিক মূল্যবৃদ্ধিকে দায়ী করছে আইএনডিইসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত