৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য শ্রুতিলেখক পেতে প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন করার আহ্বান জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যেসব প্রতিবন্ধী প্রার্থীর শ্রুতিলেখক প্রয়োজন তাদের চাহিদা জানিয়ে আগামী ৩০ মার্চের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার), বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকার দপ্তরে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, প্রতিবন্ধিতার স্বপক্ষে সনদের সত্যায়িত কপি; সিভিল সার্জন কর্র্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। বিজ্ঞপ্তি
×
