মেহেরপুরে প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে কৃষিপণ্যের বাজার তৈরি করেছে সরকার

আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০৫:৫৫ এএম

কৃষিকে লাভজনক করতে সরকার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের খাদ্যপণ্যের বাজার তৈরি করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘উৎপাদন বেশি হলে পণ্যের চাহিদা কমবে। আবার উৎপাদন কম হলে পণ্যের দাম বাড়বে। তাই পণ্যের চাহিদা ও মূল্য বজায় রাখতে পণ্যের নতুন বাজার সৃষ্টি করতে হবে। বর্তমান সরকার সেই লক্ষ্যে বাংলাদেশের খাদ্যপণ্যের বাজার সৃষ্টিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের রপ্তানি বাজার তৈরি করেছে, যা কৃষকদের জন্য স্বস্তির।’

গতকাল শনিবার দুপুরে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আ¤্রকানন প্রাঙ্গণে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, কৃষকরা খাদ্যশস্য উৎপাদন করে যেন লোকসানের মুখে না পড়েন এবং খাদ্যশস্য যেন পচে নষ্ট না হয় সেই লক্ষ্যে খাদ্যশস্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও সংরক্ষণাগার নির্মাণ করা হবে।

এদিন প্রতিমন্ত্রী সেখানে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন। মেলায় জেলার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তা ও জেলা কৃষি বিভাগের ১৪টি কৃষি স্টল রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত