রমজানের সম্মানে হাজারের বেশি বন্দিকে মুক্তি

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১১:০৮ পিএম

পবিত্র রমজান মাসের সম্মানে এক হাজারেরও বেশি বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছে আরব আমিরাত। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ কারাগার থেকে ১ হাজার ২৫ বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্ষমাপ্রাপ্ত এসব বন্দিকে বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছিল।

খালিজ টাইমস বলছে, রমজান মাসসহ গুরুত্বপূর্ণ ইসলামিক নানা উপলক্ষকে কেন্দ্র করে বন্দিদের ক্ষমা করা আরব আমিরাতের শাসকদের সাধারণ অভ্যাস। আমিরাতের প্রেসিডেন্টের এই ক্ষমা ঘোষণা মুক্তিপ্রাপ্ত বন্দিদের তাদের ভবিষ্যৎ নতুন করে গঠনের এবং সফল সামাজিক ও পেশাগত জীবনযাপনের পাশাপাশি নিজেদের পরিবার ও সম্প্রদায়ের সেবায় ইতিবাচকভাবে অবদান রাখার সুযোগ দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত