বঙ্গমাতা চক্ষু হাসপাতাল

গোপালগঞ্জে ৭ নারী মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০১:৪৬ এএম

গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট সাতজন নারী বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছে।

গতকাল বুধবার দুপুরে বঙ্গমাতা চক্ষু হাসপাতালের মিলনায়তনে পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী উত্তরীয়, ক্রেস্ট ও উপহারসামগ্রী দিয়ে নারী বীর মুক্তিযোদ্ধা রিফা বেগম, কল্পনা রানী সাহা, ইচ্ছা বসু, গৌরী বল, রোকেয়া শিরিন, হেনা ও আমেনা বেগমকে সংবর্ধনা দেন।

ডা. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, সাবেক ডেপুটি কমান্ডার শেখ আলমগীর হোসেন, নারী বীর মুক্তিযোদ্ধা কল্পনা রানী সাহা, হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট এস এম কাদের প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত