শিল্প মন্ত্রণালয়ের জমি আর ইজারা না দেওয়ার সুপারিশ

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০২:২৮ এএম

শিল্প মন্ত্রণালয় থেকে ভবিষ্যতে আর কোনো জমি ইজারা না দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। গতকাল রবিবার সংসদ ভবনে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ কে এম ফজলুল হক, মোহাম্মদ সাহিদুজ্জামান এবং কাজিম উদ্দিন আহম্মেদ অংশ নেন।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিল, ২০২২’ এবং ‘বাংলাদেশ শিল্প-নকশা বিল, ২০২২’ কমিটিতে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। বিল দুটি পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধিত আকারে পাসের উদ্দেশ্যে জাতীয় সংসদে উত্থাপনের জন্য কমিটি সর্বসম্মতভাবে সুপারিশ করে। এছাড়া বৈঠকে বিএসটিআই কর্র্তৃক বাস্তবায়নাধীন মডার্নাইজেশন অব বিএসটিআই রিজিওনাল অফিসেস অ্যাট চট্টগ্রাম অ্যান্ড খুলনা (প্রথম সংশোধিত) প্রকল্প কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত