বিকাশ ও নগদ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১১:৩২ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলায় বিকাশ ও নগদ প্রতারক চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি মোবাইল ফোন, ১৪টি  সিমকার্ড ও ৩ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শনিবার রাতে সদরপুর উপজেলার মুন্সীরকান্দি এলাকার একটি বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন কামাল ব্যাপারী, জাকির মাতুব্বর, মাসুদ সরদার ও সাকিল মাতুব্বর।

মোহাম্মদ ইমদাদ হুসাইন বলেন, গ্রেপ্তার হওয়া ওই চার ব্যক্তি বিকাশ ও নগদ গ্রাহকদের গোপন পিন নম্বর সংগ্রহ করে বিকাশ ও নগদ অ্যাকাউন্টে থাকা টাকা হাতিয়ে নিত। এ ছাড়া তারা নিজেদের বিকাশ কিংবা নগদ অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত