৩ শ্রমিকের মৃত্যুতে ওয়ালটনের শোক ও ক্ষতিপূরণ ঘোষণা

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০৪:১৯ এএম

গাজীপুরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রির হেডকোয়ার্টারে গত রবিবার ইফতারের পর তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে তাদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দেওয়া হয়েছে। গত রবিবার রাতে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনজন সদস্যের আকস্মিক অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে ওয়ালটন পরিবার গভীরভাবে শোকাহত। তাদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে।  ওয়ালটন কর্র্তৃপক্ষ প্রয়াত শ্রমিকদের পরিবারের পাশে আছে এবং থাকবে। ওয়ালটন কর্তৃপক্ষ ওই শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত