বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তৃতীয় সামরিক সংলাপ ১২-১৪ এপ্রিল ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে। এ সামরিক সংলাপে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সশস্ত্র বাহিনী বিভাগ, অপারেশনস ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান এবং তুরস্কের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এয়ার ব্রিগেডিয়ার জেনারেল তানসেল কোকুইসাল। এ ছাড়া বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তুরস্কের পক্ষে সংলাপের সঙ্গে জড়িত চারজন এবং তুরস্কের মিলিটারি অ্যাটাশে ওই সংলাপের সময় উপস্থিত ছিলেন। এ সংলাপের লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে বিস্তৃত আলোচনার সুযোগ সৃষ্টি করা। এ সংলাপ বৈশি^ক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, পরিদর্শন, যৌথ অনুশীলন ও মোতায়েন, কর্মশালা ইত্যাদি ক্ষেত্রে আমাদের সামরিক সহযোগিতা বৃদ্ধি করবে। এর আগে প্রথম সামরিক সংলাপ ২০১৫ সালের ৫-৬ জুলাই ঢাকায় এবং দ্বিতীয় সামরিক সংলাপ গত বছর ২১-২৩ মার্চ তুরস্কে অনুষ্ঠিত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে তিন দিনব্যাপী এ সামরিক সংলাপের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি
×
