ভর্তি পরীক্ষায় জালিয়াতি

রাবির ৬ শিক্ষার্থীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০২:২৯ এএম

২০২১-২২ শিক্ষাবর্ষে জালিয়াতি করে ভর্তি ও সহায়তার অভিযোগে ছয় শিক্ষার্থীসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্র্তৃপক্ষ। গত মঙ্গলবার বিকেলে নগরীর মতিহার থানায় মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম।

মামলার আসামিরা হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মো. ইয়াছির আরাফাত, ফিশারিজ বিভাগের মো. আলিফ হোসেন, লোকপ্রশাসন বিভাগের আল শামস তামিম ও ফোকলোর বিভাগের নজরুল ইসলাম। তারা সবাই ২০২১-২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। এ ছাড়া লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিশির আহমেদ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফজলুল করিম মাহিন (২৩) ও আইন বিভাগের সাবেক শিক্ষার্থী শফিউল্লাহ (২৬) অন্যের হয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে অংশ নিয়েছেন।  মতিহার থানার (ওসি) হাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত