শেরপুরে হাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১০:৪০ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে বিজয় সাংমা (৫১) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাও ইউনিয়নের কালাপানি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার মধ্যরাতে নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের মধুটিলা রেঞ্জ এলাকার কালাপানি পাহাড়ি গ্রামের ধানক্ষেতে ৪৬টি বন্য হাতি নামে। ধানক্ষেত বাঁচাতে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে হাতি তাড়াতে লাঠি-মশাল নিয়ে ধাওয়া দেন। এ সময় পূর্ব সমশচুড়া গ্রামের স্টিফেন ম্রংয়ের ছেলে বিজয় সাংমা হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিজয় সাংমা মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত