বোলারদের দাপটে লাখনৌকে হারাল ব্যাঙ্গালোর

আপডেট : ০২ মে ২০২৩, ১২:৪০ এএম

ঘরের মাঠে সহজ লক্ষ্য পেয়েও জিততে পারল না লাখনৌ সুপার জায়ান্টস। ব্যাটিং বিপর্যয়ের মাসুল দিতে হল তাদের। বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে লোকেশ রাহুলের দল হারল ১৮ রানে। বেঙ্গালুরুর ৯ উইকেটে ১২৬ রানের জবাবে লখনউয়ের ইনিংস ১৯.৫ ওভারে শেষ হল ১০৮ রানে। বেঙ্গালুরুর ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দিলেন বোলাররা।

টস জিতে ব্যাট করতে নামা ব্যাঙ্গালোরুর শুরুটা মন্দ ছিল না। কোহলি–ডু প্লেসিরা উদ্বোধনী জুটিতে ৭ ওভারে তুলে নেন ৫০ রান। এবারের আইপিএলে ব্যাঙ্গালোরুর প্রথম উইকেটে অষ্টম ফিফটি জুটি এটি।

জমে ওঠা জুটিটি ভাঙে কোহলির উইকেট থেকে বেরিয়ে খেলার চেষ্টায়। ৩০ বলে ৩১ রান করে কোহলি যখন রবি বিষ্ণয়ের স্পিনে স্টাম্পড হন, দলের রান তখন ৬২।

নবম ওভারে কোহলি আউট হলেও ডু প্লেসি টিকেছিলেন ১৭ ওভার পর্যন্ত। তার আগেই একে একে ফিরে যান অনুজ রাওয়াত, গ্লেন ম্যাক্সওয়েল আর সুয়াশ প্রভুদেশাইরা। বেঙ্গালুরুর ইনিংসের ষোলোতম ওভারে বৃষ্টি আগমনেরও প্রভাব পড়ে ব্যাটিংয়ে।

শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাটিং করলেও ৯ উইকেটে ১২৬ রানে আটকে থাকে ব্যাঙ্গালোরুর ইনিংস। কোহলির ৩১, ডু প্লেসির ৪০ বলে ৪৪ ছাড়া দুই অঙ্কের ঘরে রান তুলতে পেরেছেন শুধু দিনেশ কার্তিক (১৬)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত