কুড়িগ্রামে চার মন্দিরে দুর্বৃত্তদের হামলা

আপডেট : ০২ মে ২০২৩, ০৯:২৯ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চারটি মন্দিরে হামলা চালিয়ে আটটি মূর্তির অংশবিশেষ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের রায়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা ওই গ্রামের ভবেশ চন্দ্র বর্মণের বাড়ির উঠানে হরিদেব মন্দির, বিনয় চন্দ্র বর্মণের বাড়ির উঠানে মনসা মন্দির, থীরেন চন্দ্র বর্মণের বাড়ির উঠানে মহাদেব মন্দির ও বীরেন চন্দ্র বর্মণের বাড়ির উঠানে রাধাকৃষ্ণ মন্দিরে হামলা করেছে।

বীরেন চন্দ্র বর্মণ জানান, গতকাল সকালে মন্দিরে পূজার জন্য এসে দেখতে পান মন্দিরের ভেতর মূর্তিগুলো ভাঙা অবস্থায় পড়ে আছে। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে কেউ মূর্তিগুলো ভাঙচুর করেছে। এর আগে কোনোদিনই এ গ্রামে এমন ঘটনা ঘটেনি।

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান বলেন, প্রায় সাত-আটটি মূর্তিতে সামান্য একটু করে ক্ষত হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত