সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে ‘প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ’।
বর্তমানে প্রাথমিকের সহকারী শিক্ষকরা ১৪তম গ্রেডে চাকরি শুরু করেন। এরপর প্রশিক্ষণ গ্রহণ করলে তারা ১৩তম গ্রেডে উন্নীত হন। আর প্রধান শিক্ষকরাও প্রশিক্ষণ শেষে ১১তম গ্রেডে বেতন পান।
সমন্বয় পরিষদের সমন্বয়ক মু. মাহবুবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সবসময়ই আন্তরিক। তিনি শিক্ষার বরাদ্দকে বিনিয়োগ হিসেবে দেখেন। তাই আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি। আমরা আশা করছি, তিনি আমাদের হতাশ করবেন না।’
