জয়পুরহাটে হুইপ স্বপন

আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে ভালো

আপডেট : ০৬ মে ২০২৩, ১২:৪৭ এএম

‘বাংলাদেশ ঘনবসতিপূর্ণ একটি রাষ্ট্র। এখানে সীমিত সামর্থ্য। তারপরেও বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের কারণে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে ভালো।’

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি গত বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট ডায়াবেটিক সমিতির ২৬তম বার্ষিক সভা ও ২০ শয্যাবিশিষ্ট নব-নির্মিত হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আবদুল আজিজ মোল্লার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. কেএম জোবায়ের গালীব প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত