জুমার নামাজে দাঁড়ানো নিয়ে তর্ক ঘুসিতে নিহত ১

আপডেট : ০৬ মে ২০২৩, ০৬:০৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুমার নামাজে কাতারে দাঁড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের কিল-ঘুসিতে সিজল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের সময় পৌর এলাকার আলমনগরে

এ ঘটনা ঘটে।

নিহত সিজল মিয়া ওই এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা হওয়ার খবর পাওয়া যায়নি।

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, একই এলাকার শাহ আলম ও সিজল মিয়ার মধ্যে পূর্ব বিরোধ ছিল। জুমার নামাজের সময় লাইনে দাঁড়ানো নিয়ে তর্ক-বিতর্ক হয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি কিল-ঘুসির ঘটনা ঘটে। এতে সিজল মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত