আগামীকাল পড়ুন

ঘুষ নেওয়ায় রাখঢাক নেই!

আপডেট : ০৮ মে ২০২৩, ১১:০৫ পিএম

রামু উপজেলার শিক্ষক-কর্মচারীদের কোনো কাজই ঘুষ ছাড়া হয় না। ১ হাজার ৫০০ টাকা থেকে লাখ টাকা পর্যন্ত ঘুষ নেন কক্সবাজারের রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ। কাজ বুঝে তিনি ঘুষের রেট ঠিক করেন।

শিক্ষকপ্রতি এমপিওতে নতুন স্কুলের ক্ষেত্রে ৫০ হাজার আর পুরনো স্কুলের ক্ষেত্রে ৪০ হাজার টাকা। কর্মচারীপ্রতি এমপিওতে ঘুষ নেন ৩০ হাজার টাকা। উচ্চতর স্কেলপ্রাপ্তির ক্ষেত্রে ঘুষ নেন ৮ হাজার থেকে ১৫ হাজার টাকা। নামের ভুলসহ অন্যান্য ভুল সংশোধনের ক্ষেত্রে ঘুষ নেন ১ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা। আর নতুন এমপিওভুক্ত স্কুলগুলোর সব শিক্ষক-কর্মচারীর এমপিওতে প্যাকেজ হিসেবে ঘুষ নেন ৩ লাখ থেকে ৫ লাখ টাকা।

বিস্তারিত পড়ুন আগামীকাল মঙ্গলবার দেশ রূপান্তরের প্রথম পাতায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত