সীমান্তে মাদকের ব্যাপারে বিজিবি সতর্ক : ডিজি

আপডেট : ১১ মে ২০২৩, ০৫:১১ এএম

দেশের যে কোনো সীমান্তে মাদকের ব্যাপারে বিজিবি সতর্ক অবস্থানে থাকে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। গতকাল বুধবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এবং ভারতের ফুলবাড়ি স্থলবন্দর পরিদর্শন শেষে বাংলাবান্ধা জিরো পয়েন্টে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং-সহ বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত