মোখা

সেন্টমার্টিন হাসপাতালেও আশ্রয় নিয়েছে মানুষ

আপডেট : ১৪ মে ২০২৩, ১১:৩৯ এএম

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ আঘাত হানতে শুরু করেছে। এমতাবস্থায় সেন্টমার্টিন বিশ শয্যা বিশিষ্ট হাসপাতালটি স্বাস্থ্যসেবার পাশাপাশি এখন আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে।

আজ রবিবার (১৪ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

হাসপাতালে আশ্রয় নেওয়া মানুষের কয়েকটি ছবি শেয়ার করে অধিদপ্তরের ফেসবুক পেজে বলা হয়েছে, সেন্টমার্টিন বিশ শয্যা হাসপাতাল ও উপ স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, মিডওয়াইফ ও অন্যান্য স্টাফরা আশ্রয়প্রার্থী জনগণের সঙ্গে এক কাতারে নেমে এসে জরুরি সেবা চালিয়ে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত