ভাই হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট : ১৬ মে ২০২৩, ০১:২৭ এএম

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর ও বহুল আলোচিত সোহেল মল্লিক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রধান আসামি আল আমিনকে (২৭) নয় বছর পলাতক থাকার পর গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রবিবার সকালে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব গতকাল সোমবার বিকেলে সাংবাদিকদের জানিয়েছে।

র‌্যাব-৮ সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মুহতাসিম রসুল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। আল-আমিন শিবচর উপজেলার যাদুয়ারচর এলাকার বেলায়েত খানের ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, আল আমিনের সঙ্গে তার সৎভাই সোহেল মল্লিকের ব্যবসা নিয়ে বিরোধ ছিল। ২০১৩ সালের ৮ আগস্ট রাতে আল আমিন সোহেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আত্মগোপনে চলে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত