দুই প্রতিষ্ঠানের সঙ্গে রূপায়ণ সিটির সমঝোতা স্মারক

আপডেট : ১৬ মে ২০২৩, ০২:৫৪ এএম

উত্তরায় রূপায়ণ সিটির নিজস্ব কার্যালয়ে গতকাল সোমবার রূপায়ণ সিটির সঙ্গে পেন্টহাউজ ও কোহ্লারের আলাদা দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় রূপায়ণ সিটি উত্তরার গ্রাহক এবং সংশ্লিষ্ট সবাই ব্র্যান্ড দুটির পণ্য ক্রয়ের ক্ষেত্রে সাশ্রয়ী মূল্য ও ফ্রি ডেলিভারি সুবিধাসহ দ্রুত সেবা পাবেন।

রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান ও মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংস, পেন্টহাউজ ও কোহ্লারের পক্ষে আশিক উন নবী-ডিরেক্টর অপারেশনস চুক্তিপত্রে স্বাক্ষর করেন। রূপায়ণ সিটি উত্তরার পক্ষে শামীম আহমেদ-সিনিয়র ডিজিএম সিআর লোন ও রেজিস্ট্রেশন, কাজী সারজীল হাসান-ডিজিএম-হেড অব মার্কেটিং, উজ্জ্বল আহমেদ-সিনিয়র এজিএম-হেড অব অপারেশনস মার্কেটিং, আবির বিশ্বাস-এক্সিকিউটিভ মার্কেটিং এবং পেন্টহাউজ ও কোহ্লার-এর পক্ষে মাইদুল করীম নাগিব-ডিজিএম-হেড অব সেলস অ্যান্ড অপারেশনস-কোহ্লার, মুহাম্মদ আনিসুর রহমান-ডিজিএম-হেড অব অপারেশনস-পেন্টহাউজ, নাফীজ ইমতিয়াজ করিম-হেড অব মার্কেটিং, আইরিন সুলতানা শান্তা-ম্যানেজার, করপোরেট সেলস মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংসসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত