মাইগ্রেনের সমস্যা দূর করুন পাঁচ ভেষজে

আপডেট : ২২ মে ২০২৩, ০২:০২ পিএম

বর্তমান সময়ে সবার জন্যেই একটা আতঙ্কের নাম হচ্ছে ‘মাইগ্রেন’ । মাইগ্রেনের ব্যথায় ভোগেন না এমন মানুষ পাওয়াটাও অনেক কঠিন।

বিশেষ করে ভ্যাপসা গরমের এ মৌসুম অনেকেরই মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বাড়ির বাইরে সূর্যের তাপের সংস্পর্শে এ সমস্যা আরও জটিল হয়ে ওঠে।

মাইগ্রেনের ব্যথা মাথার যেকোনো একপাশ থেকে শুরু হয়ে ধীরে ধীরে তা পুরো মাথায় ছড়িয়ে পড়ে এবং তীব্র ব্যথা ও যন্ত্রণা শুরু হয়।

সাধারণত মাইগ্রেনের ব্যথায় ‘পেইনকিলার’ জাতীয় ওষুধ দেওয়া হয়। তবে দীর্ঘ দিন ধরে ব্যথার ওষুধ খেলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার কিছু ঘরোয়া টোটকাও রয়েছে। এমন কিছু ভেষজ রয়েছে যেগুলি ব্যবহার করলে মাইগ্রেনের ব্যথায় আরাম মিলতে পারে।

১) মাইগ্রেন কমাতে তুলসী

মাথাব্যথা বা ঘোরায় টোটকা হিসাবে তুলসী ব্যবহার করতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পানিতে তুলসী পাতা ফুটিয়ে সেই পানীয় খেতে পারেন। আবার তুলসী পাতা ছিঁড়ে সেই ঘ্রাণ নিলেও অনেক সময় উপকার পাওয়া যায়।

২) মাইগ্রেন কমাতে ক্যামোমাইল

মাইগ্রেনের যন্ত্রণা থেকে মুক্তি দিতে ক্যামোমাইল ফুলের নির্যাসের বিশেষ ভূমিকা রয়েছে। এই ফুলের নির্যাস থেকে তৈরি এক কাপ চা খেলে মাথা যন্ত্রণার সমস্যায় আরাম পেতে পারেন।

৩) মাইগ্রেন কমাতে ল্যাভেন্ডার

শুধু ত্বকের যত্নে নয়, মাথা ব্যথাতেও দারুণ কাজ করে ল্যাভেন্ডার। এ ক্ষেত্রে ল্যাভেন্ডার অয়েল কপালের দু’পাশে ম্যাসাজ করলেও আরাম মিলতে পারে। আবার শুকনো ল্যাভেন্ডার ফুলের পাপড়ি দিয়ে তৈরি পানীয় খেলেও মাইগ্রেনের ব্যথায় আরাম পাওয়া যায়।

৪) মাইগ্রেন কমাতে পুদিনা

লেবুর রস দিয়ে বানানো শরবত বা ঠান্ডা কোনও পানীয়ে মিশিয়ে নিতে পারেন পুদিনা পাতা। পুদিনা পাতার নির্যাস মাথা ব্যথার সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

৫) মাইগ্রেন কমাতে রোজমেরি

চুলের স্বাস্থ্য ভাল রাখতে অনেকেই রোজমেরির মতো ভেষজ ব্যবহার করেন। এই ভেষজটি মাইগ্রেনের সমস্যাতেও দারুণ কাজ করে। এই ভেষজ দিয়ে তৈরি পানীয় খেলে বা রোজমেরি অয়েল কপালের দু’পাশে মালিশ করলেও আরাম মেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত