পরিকল্পনামন্ত্রী বললেন

বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় সামান্য চাপে আছি

আপডেট : ২৫ মে ২০২৩, ০৬:৩১ এএম

বৈশ্বিক কারণে সারা দুনিয়ায় অর্থনীতিতে টালমাটাল অবস্থা চলছে বলে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘যার কারণে আমরা বর্তমানে সামান্য আর্থিক চাপে আছি। ভয় পাবেন না। ভয়ের কোনো ব্যাপার নয়। সব ঠিক হয়ে যাবে।’ গতকাল বুধবার মৌলভীবাজার শহরের অভিজাত এক রেস্টুরেন্টে ‘মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘করোনার আগে যে পর্যায়ে ছিলাম আমরা, সেই পর্যায়ে নাই। এ জন্যই আপনারা মাঝে মাঝে ফিল করেন উন্নয়নের গতি কমে গেছে। আমরা অচিরেই এই গতি অর্জন করতে পারব, হাতের কাজগুলো সম্পূর্ণ করতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত