ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সফলতার দাবি ইরানের

আপডেট : ২৫ মে ২০২৩, ১০:৪৭ পিএম

ইরান সফলভাবে ২ হাজার কিলোমিটার পাল্লার একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। ইসরায়েলের সশস্ত্র বাহিনী প্রধান ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে দেশটির বিরুদ্ধে ‘পদক্ষেপ’ গ্রহণের সম্ভাবনার কথা তোলার দুদিন পর তেহরান এ পরীক্ষা চালাল। পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) মধ্যে অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র কর্মসূচি আছে ইরানের। দেশটি জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েল ও ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে আঘাত হানতে পারবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর বিরোধিতা সত্ত্বেও তেহরান জানিয়েছে, তারা তাদের ‘আত্মরক্ষামূলক’ ক্ষেপণাস্ত্র কর্মসূচির আরও উন্নয়ন ঘটাবে। এক বিবৃতিতে ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, ‘ইরানের শত্রুদের প্রতি আমাদের বার্তা হচ্ছে, আমরা আমাদের দেশ ও এর অর্জনগুলো রক্ষা করব।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত