পুলিশের ওপর হামলা

শীর্ষ সন্ত্রাসী মোশাসহ ২৫ জনের নামে মামলা

আপডেট : ২৭ মে ২০২৩, ০৬:৩২ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রামবাসী ও পুলিশের ওপর হত্যাসহ ৩৪ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন মোশা ‘বাহিনী’র হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষে আরেকটি মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এ তান্ডব চালায় মোশা বাহিনী।

অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের সরকারি কাজে বাধা, পুলিশের ওপর আক্রমণ, পুলিশের ওপর বল প্রয়োগ করার অভিযোগ গতকাল শুক্রবার সকালে রূপগঞ্জ থানার এসআই আমিনুর রহমান বাদী হয়ে মোশারফ হোসেন মোশাসহ মোশা বাহিনীর ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন, আবু মিয়া, জায়েদা খাতুন, মারুফা খাতুন, আলো, আনোয়ার হোসেন ধলকু, বদিউজ্জামান বদি, সাখাওয়াত উল্লাহ, নীরব, স্বাধীন, নাজমুল, ওয়াসিম, রিফাত, রায়হান, দেলোয়ার, তাজেল, রুবেল, লিটন, আমির হামজা, জয়নাল, শাহাজালাল, নুর জাহান, সালেহা, আলী আজগর ও এমারত।

এসআই আমিনুর রহমান জানান, মোশারফ হোসেন মোশার হুকুমে ও নেতৃত্বে উল্লেখিত আসামিসহ অজ্ঞাত ৭০-৮০ জন দেশীয় অস্ত্রসস্ত্র আগ্নেয়াস্ত্র, শটগান, ইটপাকেলসহ পুলিশের সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর অতর্কিত আক্রমণ করে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত