জাতীয় পার্টি (জাপা) যুক্তরাষ্ট্র শাখার সম্মেলনের লক্ষ্যে আবদুর রহমানকে আহ্বায়ক ও আবু তালেব চৌধুরী চান্দুকে সদস্য সচিব ও জসিম উদ্দিন চৌধুরীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৬৪ সদস্যের একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছে। গতকাল জাতীয় পার্টির প্রেস সচিবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলটির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ অনুমোদিত এ কমিটির অন্য যুগ্ম আহ্বায়করা হলেন অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, ওসমান চৌধুরী, শ্যামল রুদ্র, এ কে এম শাহজাহান চৌধুরী, লিয়াকত আলী, ছমির উদ্দিন বুলু।
কমিটির তিনজনকে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। তারা হলেন মো. আব্দুল করিম, মো. লুৎফুর রহমান, জহিরুল করিম।
