হিলিতে বিজিবি ডিজি

বিজিবি-বিএসএফ সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে ভালো

আপডেট : ২৯ মে ২০২৩, ০৫:৫৫ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে খুব ভালো সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। তিনি বলেন, ‘আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ দেশের জন্য কাজ করছি। ফলে আমরা যেকোনো সমস্যা সমাধান করতে পারি।’ গতকাল রবিবার দুপুরে দিনাজপুরের হিলি সীমান্ত ও স্থলবন্দর পরিদর্শনে গিয়ে চেকপোস্টের জিরো পয়েন্টে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে দুদেশের সাংবাদিকদের এসব কথা বলেন বিজিবির ডিজি।

হিলি সীমান্তকে দেশের অতি গুরুত্বপূর্ণ স্থাপনা উল্লেখ করে বিজিবি প্রধান বলেন, ‘এখানে ইমিগ্রেশন ও স্থলবন্দর রয়েছে। চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতে যাতায়াত করেন যাত্রীরা। দুদেশের পণ্য আমদানি-রপ্তানি হয়। যেহেতু হিলি গুরুত্বপূর্ণ চেকপোস্ট, সেহেতু বিজিবি-বিএসএফের সমঝোতা হলে এখানে রিট্রিট সেরিমনি অনুষ্ঠানের আয়োজন করা হবে। একই সঙ্গে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দরের উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে আমাদের।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত