ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২৩, ১১:৫৬ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারগিস আক্তার (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল পৌনে ৮টার দিকে নারায়ণগঞ্জ-শিমরাইল সড়কের বিদ্যুৎকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত নারগিস আক্তার চাঁদপুর জেলা সদরের লক্ষ্মীপুর এলাকার তাজুল ইসলামের মেয়ে। তিনি চিটাগাংরোড সাত্তারনগর এলাকায় ভাড়া থেকে আদমজী ইপিজেডের ইপিক গ্রুপের পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।

কারখানার সিনিয়র ম্যানেজার রেদোয়ান মোর্শেদ জানান, ইজিবাইক দিয়ে নারগিস আক্তার কর্মস্থলে আসার সময় গাড়ির চাকার সঙ্গে গায়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় আলিফ মেডিকেলে নিয়ে যান। পরে আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত