লিভারপুলে বিশ্বকাপজধয়ী ম্যাক অ্যালিস্টার

আপডেট : ০৫ জুন ২০২৩, ১১:৩৪ পিএম

ব্রাইটন ছেড়ে লিভারপুলে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিশ^কাপজয়ী মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। পাঁচ বছরের চুক্তিতে তিনি অ্যানফিল্ডের ক্লাবে যোগ দিচ্ছেন। অ্যালিস্টারকে দলে ভেড়াতে অলরেডদের খরচ হচ্ছে ৬০ মিলিয়ন পাউন্ড। পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মেডিকেল টেস্ট হবে অ্যালিস্টারের।

ব্রাইটনের হয়ে ১১২ ম্যাচে ২০ গোল ও ৯ অ্যাসিস্ট এই মিডফিল্ডারের। ইংলিশ ক্লাবটিতে নিজের সেরা মৌসুম কাটান ২০২২-২৩-এ। গেল মৌসুমে ব্রাইটনের হয়ে সব মিলিয়ে ৪০ ম্যাচে ১২ গোল ও ৩ অ্যাসিস্ট করেন।আর্জেন্টিনোস জুনিয়র্স থেকে ২০১৯-এর জুনে ব্রাইটনে যোগ দিয়েছিলেন ম্যাক অ্যালিস্টার। এক মৌসুম ধারে বোকা জুনিয়র্সেও খেলেন তিনি। ইন্টারনেট

×
সর্বশেষ সর্বাধিক পঠিত