নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু

আপডেট : ১২ জুন ২০২৩, ০২:৩৭ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী ৫৩তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। গতকাল রবিবার সকালে নয়াদিল্লির বিএসএফ চাওলা ক্যাম্পে এই সম্মেলন শুরু হয়। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানের নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে বিএসএফ মহাপরিচালক ড. সুজয় লাল থাওসেনের নেতৃত্বে ১০ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশগ্রহণ করেছেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত