১৩-১৫ জুন পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিমসটেক বিজনেস কনক্লেভ’। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্ডিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইসিসি) এ বিজনেস কনক্লেভের আয়োজন করছে। এতে যোগদানের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তারের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল গতকাল সোমবার ঢাকা ত্যাগ করেছে।
বিমসটেক অঞ্চলের দেশগুলোতে প্রায় ১.৬৭ বিলিয়ন লোকের বসবাস এবং দেশগুলোর মোট জিডিপির পরিমাণ ২.৮৮ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা কিনা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। তিন দিনব্যাপী আয়োজিত এ বিজনেস কনক্লেভের উদ্বোধনী সেশনে ‘বঙ্গোপসাগর অঞ্চলের দেশগুলোর টেকসই অর্থনৈতিক উন্নয়ন : বিমসটেকের ২৫ বছর পূর্তি’র ওপর আলোকপাত করা হবে।
