দুর্নীতি দমন কমিশনে (দুদক) কমিশনার পদে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মোছা. আছিয়া খাতুন। গতকাল মঙ্গলবার তাকে এ নিয়োগ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
আছিয়া খাতুন সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব থাকার সময় গত বছরের ৩ জানুয়ারি অবসরে যান।
দুদক আইন অনুযায়ী, কমিশন তিনজন কমিশনারের সমন্বয়ে গঠিত হয়। তাদের মধ্যে একজন হন চেয়ারম্যান। কমিশনারদের মেয়াদ পাঁচ বছর। ২০২১ সালের ৩ মার্চ দুদকের বর্তমান চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ নিয়োগ পান। একই দিন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহরুল হক দুদকের কমিশনার পদে নিয়োগ পান। আছিয়া খাতুন দুদকে মোজাম্মেল হক খানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
