রক্তদাতা দিবসে আইজিপি

মানুষের পাশে থেকে জীবনরক্ষায় কাজ করছে পুলিশ

আপডেট : ১৫ জুন ২০২৩, ০৬:৩০ এএম

করোনাকালে যখন মানবিকতার চরম বিপর্যয় হয়েছিল, তখন বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষের পাশে থেকে জীবনরক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল বুধবার বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ‘বিশ্ব রক্তদাতা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘রক্তদাতারা নীরবে মানুষের জীবন বাঁচাতে রক্ত দিয়ে যাচ্ছেন। তারা কোনো কিছুর বিনিময়ে এ কাজ করেননি। তাদের এ ঋণের কোনো প্রতিদান হয় না।’

এবারের ‘বিশ্ব রক্তদাতা দিবস’ উপলক্ষে পুলিশ ব্লাড ব্যাংক চালু করেছে ‘পুলিশ ব্লাড ব্যাংক পদক’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, রক্তদাতা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত