পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে, যার পুরোটাই নগদ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে গতকাল এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১০ আগস্ট বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড দিন নির্ধারণ করা হয়েছে ২০ জুলাই। ২০২১ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছিল, যার মধ্যে ৬ শতাংশ বোনাস।
