চাঁপাইনবাবগঞ্জে নৌকা ডুবে একজন নিহত, নিখোঁজ ৩

আপডেট : ২৮ জুন ২০২৩, ০১:১০ এএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের পদ্মা নদীতে মঙ্গলবার নৌকাডুবির ঘটনায় এনামুল হক (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। তার বাড়ি আলাতুলীর ৬ রশিয়া গ্রামে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন ৬ রশিয়া গ্রামের নেজাম উদ্দীন (৫৭), আবদুর রহমান (৫২) ও চর দেবীনগর এলাকার পাখি (১৪)। 

আলাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, এনামুল হকসহ আরও তিন থেকে চারজন পদ্মা নদীর ওপারে কৃষিকাজ শেষে দুপুর দেড়টার দিকে নৌকায় করে বাড়ি ফিরছিলেন। নৌকাটি রানীনগর বালুগ্রাম এলাকায় হঠাৎ ঝড়ো হাওয়ার মুখে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা নদী থেকে এনামুলের মরদেহ উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত