ফসলি জমিতে মাটি ফেলার দ্বন্দ্বে দিনমজুর খুন

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৬:৫৯ এএম

ময়মনসিংহের গৌরীপুরে ফসলি জমিতে মাটি ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাহেব আলী (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। গত শনিবার বিকেলে উপজেলার মাওহা ইউনিয়নের খলতবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার গভীর রাতে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খলতবাড়ী গ্রামের মৃত ঈসমাইল হোসেনের ছেলে সাহেব আলীর সঙ্গে একই গ্রামের বাবুল মিয়া গংদের পূর্ব শত্রুতা রয়েছে। এর জেরে শনিবার বিকেলে ফসলি জমিতে মাটি ফেলাকে কেন্দ্র করে সাহেব আলীর ছেলে রাজীবের সঙ্গে প্রতিপক্ষের লোকজনের কথা কাটাকাটির জেরে মারমুখী অবস্থানে গেলে ছেলেকে বাঁচাতে যান সাহেব আলী।

এ সময় সাহেব আলীর মাথায় আঘাত করলে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত