চট্টগ্রাম নগরে গত শনিবার উদ্ধার করা অজ্ঞাতনামা একটি মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। শনাক্ত হওয়া ওই ব্যক্তির নাম আকরাম উল্যাহ। তিনি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাতানিয়া এলাকার রহমত উল্যাহর ছেলে।
সিআইডি চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) শাহনেওয়াজ খালেদ জানান, ১ জুলাই নগরের নিউমুরিং এলাকার কে বি ম্যানশন নামে একটি ভবনের ৩০৭ নম্বর কক্ষ থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে মরদেহের ফিঙ্গার প্রিন্ট ও অন্যান্য আলামত সংগ্রহ করে সিআইডির একটি টিম। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।
