গত অর্থবছরে রেকর্ড রপ্তানি আয় ৫৫.৫৫ বিলিয়ন ডলার

আপডেট : ০৩ জুলাই ২০২৩, ০৫:১০ পিএম

গেল অর্থবছরে রপ্তানি আয় ৬ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ৫৫ দশমিক ৫৫ বিলিয়ন ডলার হয়েছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ রপ্তানি আয়।

সোমবার (৩ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে এ তথ্য জানা যায়। এর আগে, ২০২১-২২ অর্থবছরের রপ্তানি আয় ছিল ৫২.০৮ বিলিয়ন ডলার।

সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরের জুনে রপ্তানি আয় ২.৫১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫.০৩ বিলিয়ন ডলারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত