নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান মনোনীত হয়েছেন জাভেদ মুনির আহমেদ। গত ১ জুলাই তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। চ্যান্সেলর ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ২০২২ সালের ১৬ আগস্ট জাভেদ মুনিরসহ অন্য সদস্যদের এনএসইউ বিওটিতে নিয়োগ দেওয়ার পর এই নিয়োগ দেওয়া হয়। জাভেদ মুনির আহমেদ দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ১৯৯২ সালে প্রতিষ্ঠাকালে এনএসইউর হয়ে কাজ শুরু করেন এবং বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর জাভেদ মুনির তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার পিতা এনএসইউর প্রতিষ্ঠাতা, উপাচার্য এবং বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অগ্রদূত মুসলেহ উদ্দীন আহমেদের পদাঙ্ক অনুসরণ করার কথা বলেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জাভেদ মুনিরকে শুভেচ্ছা জানিয়েছেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। বিজ্ঞপ্তি
