মুখে টর্চলাইটের আলো ফেলায় রাজমিস্ত্রিকে হত্যা

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০২:৪২ এএম

বাগেরহাটের কচুয়ায় মুখে টর্চলাইটের আলো ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোল্লা আনোয়ার হোসেন (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কচুয়া উপজেলার দোবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। এই হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে আব্বাস শেখ (৪০) নামে একজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

নিহত মোল্লা আনোয়ার হোসেন পেশায় রাজমিস্ত্রি। তিনি কচুয়ার মাঠ রাঢ়িপাড়া গ্রামের প্রয়াত মোল্লা সোহরাব হোসেনের ছেলে। এ ঘটনায় গতকাল সোমবার নিহতের ভাই বাদী হয়ে আব্বাস শেখের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা করেছেন।

কচুয়া থানার ওসি মো. মনিরুল ইসলাম মামলার এজাহারের বরাতে বলেন, রবিবার রাতে স্থানীয় সাইনবোর্ড বাজার থেকে রাজমিস্ত্রি আনোয়ার হোসেন টর্চলাইট হাতে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে সাইকেলে করে আসা আব্বাস শেখের মুখে আনোয়ার টর্চলাইটের আলো ফেলেন। এ নিয়ে আব্বাস ও আনোয়ারের মধ্যে বাগ্বিত-া শুরু হয়। একপর্যায়ে আব্বাস ছুরি দিয়ে আনোয়ারের বুকের বাম পাঁজরে আঘাত করে। পরে আনোয়ারকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত