পদ্মা সেতুতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইলেকট্রিক টোল কালেকশন সিস্টেমে চলন্ত যানবাহনে টোল আদায় শুরু হয়েছে।
বুধবার সকালে পরীক্ষামূলক ভাবে এ টোল আদায় শুরু হয়। সেতু মন্ত্রণালয়ের সচিব মো. মনজুর হোসেন পরীক্ষামূলক এ কার্যক্রম শুরু করেন। তিনি জানান, পদ্মা সেতুর দুই প্রান্তে রেডিও ফ্রিকোয়েন্সী আইডেন্টিফিকেশন আরএফআইডি পদ্ধতিতে একটি করে বুথে পরীক্ষামূলক এ টোল আদায় শুরু হয়।
এতে রেজিষ্ট্রেশন করা যে কোন যানবাহন টোল প্লাজার সামনে আসলেই রোবটিক ক্যামেরার মাধ্যমে যানবাহন সনাক্ত করে অটোমেটিক টোল আদায় করা হবে।
নির্ধারিত টোল আদায় হয়ে গেলে অটোমেটিক ব্যরিয়ার উঠে যাবে এবং স্কিনে ব্যালেন্স দেখা যাবে। এতে পদ্মা সেতুতে টোল আদায় আরও দ্রুত ও সহজ হবে।
