জনপ্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় ডা. আশীষের

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১২:২৬ এএম

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং সরাইল সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক-১ ডা. আশীষ কুমার চক্রবর্তী গত ৩ জুলাই সন্ধ্যায় কালিকচ্ছ ও সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, মেম্বার (ইউপি সদস্য) এবং সুধীজনদের নিয়ে উচালিয়াপাড়ায় তার নিজ বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

স্বাগত বক্তব্যে ডা. আশীষ কুমার চক্রবর্তী সবার সহযোগিতা এবং দোয়া কামনা করে বলেন, অবহেলিত সরাইল ও আশুগঞ্জের উন্নয়নে কাজ করতে চাই। এ সময় উপস্থিত ছিলেন সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান আবু সাইদ, প্রমুখ। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত