দিনাজপুরে হাকিমপুরের হিলিতে নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর বাল্যবিয়ে দেওয়ার অপরাধে মেয়ের বাবাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হিলির আলিহাট ইউনিয়নের বাওনা গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এই জরিমানা করেন।
অমিত রায় বলেন, মেয়ের বাবা আমাদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মেয়েকে তারা স্বামীর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসবেন ও প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত স্বামীর বাড়িতে পাঠাবেন না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
