মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১ শতাংশের নিচে ভোট পড়েছে। এখানে পুরুষ ও মহিলা ২টি করে কেন্দ্রে রয়েছে। ৬০, ৬১ ও ৬২ কেন্দ্রের ৯টি বুথে ভোটের এ চিত্র পাওয়া গেছে।
মহিলা ৬১ নম্বর কেন্দ্রের ১ থেকে ৪ নম্বর কেন্দ্রে যথাক্রমে শূন্য, ৩, ৪ ও ৫ ভোট পড়েছে। এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নাদিমুল হক জানান, ২৩০৫ ভোটের মধ্যে ১২ ভোট পড়েছে। ১ শতাংশের নিচে হবে। ৬২ নম্বর মহিলা কেন্দ্রের ৪টি বুথে যথাক্রমে ৪, ২, ২, ১ ভোট পড়েছে। ২২৫৬ ভোটার রয়েছে এ কেন্দ্রে।
পুরুষ কেন্দ্র ৬০-এর ৫টি কেন্দ্রে ৯, ১১, ৫, ১৩ ও ৯ ভোট পড়েছে। এখানে ২৫৭৭ ভোটার রয়েছে।
