ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার যুবক নিহত

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৪:১৯ এএম

মধ্যপ্রাচ্যের ওমানে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তার বাড়ি। তার নাম মোহাম্মদ বাবুল প্রকাশ বাপ্পি (২৬)। গত সোমবার ওমানের স্থানীয় সময় বেলা ১১টায় এ ঘটনা ঘটে। তিনি দেশটির সানাইয়ের আরস্তোক এলাকার ইব্রি রোডে গাড়ির টায়ারের দোকানে কর্মরত ছিলেন।

ওমানপ্রবাসী মোহাম্মদ বেলাল উদ্দিন জানান, বাবুল একটি ফোর হুইল গাড়িতে টায়ার লাগিয়ে সেটি ঠিকঠাক আছে কি না, পরীক্ষা করার জন্য গাড়িটি নিয়ে বের হলে ইব্রি রোডের একটি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্বজনরা জানান, রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম আজিজনগরের ফার্নিচার মিস্ত্রি মো. ইদ্রিসের ছেলে বাবুল চার বছর আগে ওমানে পাড়ি জমান। দুই ভাই এক বোনের মধ্যে বাবুল মেজ। বাবুলের পাঠানো টাকায় চলত পরিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত