পাঁচ হাজার টাকার ব্যবসা

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৯:৩৫ পিএম

অনেকেই আছেন ব্যবসা করতে চান। কিন্তু ব্যবসা করার জন্য যে মূলধনের প্রয়োজন সেটা নেই। এই সমস্যা যাদের তাদের জন্য তিনটি ব্যবসার আইডিয়া দেওয়া হলো। পড়াশুনা চলাকালীন ছেলেমেয়ে যে কেউ এই ব্যবসা করতে পারবেন।

অনলাইনে পুরনো বই বিক্রি : বিশ^বিদ্যালয় ভর্তি কিংবা চাকরির প্রস্তুতি নেবেন এর জন্য অনেকগুলো গাইড বই কিনলেন। পরীক্ষা শেষে বা চাকরি পাওয়ার পর এই বই বা গাইডের প্রয়োজন হবে না। কিন্তু এই বই বা গাইড অন্যের প্রয়োজন মেটাতে পারবে। তেমনি গল্প উপন্যাস বা কবিতা পড়তে ভালোবাসেন। নতুন বই কেনা সবসময় সম্ভব হয় না। তারা পুরনো বই কিনতে পারেন। এই বই বিক্রির জন্য আপনি ফেসবুক গ্রুপ অথবা একটি পেইজ খুলতে পারেন। প্রচুর মানুষ বই পড়ে ও কিনতে ভালোবাসে।  পুরনো বই যেমন বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের কাছ থেকে কিনতে পারবেন। তেমনি পুরনো বইয়ের মার্কেট থেকে কিনে বিক্রি করতে পারবেন।

বিভিন্ন ক্লাসের গাইড বই। কলেজ-বিশ্ববিদ্যালয়ের বই। বিসিএস এবং সরকারি চাকরির জন্য বই। গল্প-উপন্যাসের বই। ডিকশনারি, যেসব পুরনো বইয়ের চাহিদা বেশি। আপনি বিভিন্ন এলাকার ভাঙ্গারী এবং পুরনো জিনিসপত্র কিনে এ রকম দোকান ও হকারদের সঙ্গে যোগাযোগ করে বই সংগ্রহ করতে পারেন। এছাড়া, বিক্রয় ডট কম, Puranliabrary.com বা নিউ মার্কেটে খুবই কম দামে আপনি পুরনো বই সংগ্রহ করে পারবেন। আপনার নিজের সাইটে বই বিক্রির পাশাপাশি, পুরান বই কেনারও একটি অপশন রাখতে পারেন। আপনি এই কাজটি নিজের একটি ফ্রি ওয়েবসাইট ব্লগার ডট কমের মাধ্যমেও খুলে এই ব্যবসাটি করতে পারবেন। ব্যবসায় শুরুর মূলধন ৫০০০ টাকা হলেই যথেষ্ট। শুরুর দিকে মাসে ১০০০ হাজার টাকা লাভ হবে।

প্রসাধন বিক্রি : প্রসাধনীতে হোম-মেইড স্কিন কেয়ারের প্রতি সবার আগ্রহ বাড়ছে। কারণ এতে কোনো পার্শ^প্রতিক্রিয়া থাকে না। ত্বকের বিভিন্ন রকম সমস্যার কারণে প্রায় সব মেয়েই বিভিন্ন রকমের রেমেডি বা স্কিন কেয়ারের সন্ধান করেন। তাই বাড়িতে বসে ত্বক ও চুলের নানা যত্নের নানা প্রসাধন তৈরি করে অনলাইন পেইজ খুলে বিক্রি করতে পারেন। প্রসাধন তৈরির বিষয়ে শুরুতে আপনাকে জানতে হবে ইন্টারনেট এবং বিভিন্ন  হারবাল পণ্য তৈরির বই পড়ে। এরপর ছোটখাটো রেমেডি সংগ্রহ করতে হবে যা আপনি পাইকারিতে তিন থেকে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। 

তারপর নাম ঠিক করে ফেসবুক পেইজ খুলে পণ্য বিক্রি করতে পারবেন। শুরতে আত্মীয় বন্ধুবান্ধবদের কাছে বিক্রি করবেন। তারপর পণ্য সম্পর্কে তাদের মতামত তুলে ধরবেন। এভাবেই পরিচিতি বাড়বে। ব্যবসায় শুরুর মূলধন ৫০০০ টাকা হলেই যথেষ্ট। শুরুর দিকে মাসে ন্যূনতম ৮০০০ হাজার টাকা লাভ হবে। 

মনে রাখবেন অনলাইন ব্যবসায় ধৈর্য সহকারে লেগে থাকতে হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত