আরি বোর্গেসের হ্যাটট্রিক

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১০:৩৯ পিএম

আর্জেন্টিনা, জার্মানি, ব্রাজিল পুরুষদের বিশ্বকাপ হলে বলা হতো ফেবারিটরা মাঠে নামছে একই দিনে। নারীদের ফুটবলে ব্রাজিল অনেক শক্তিশালী, একবারের রানার্সআপ। জার্মানি র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দল। কিন্তু মেসিদের দেশ আর্জেন্টিনার নারীরা এখনো বিশ্ব ফুটবলে দাগ ফেলতে পারেননি। লক্ষ্য ছিল বিশ্ব আসরে প্রথম জয়ের। কিন্তু সেটা গতকালও পায়নি তারা। ইতালির সঙ্গে ড্র করতে করতে শেষ দিকে গিয়ে এক গোল হজম করে ফেলে তারা। জার্মানি ৬-০ গোলে নবাগত মরক্কোকে উড়িয়ে দিয়েছে। আর ব্রাজিল আরি বোর্গেসের হ্যাটট্রিকে ৪-০ গোলে হারিয়েছে পানামাকে।

ইতিহাস ডাকছিল মার্তাকে। প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ^কাপে গোল করার ইতিহাস। কিন্তু অ্যাডিলেডে কিংবদন্তি নারী ফুটবলার মাঠে নামার সুযোগ পেলেন কিনা ৭৫ মিনিটে, ততক্ষণে জয় নিশ্চিত করে ফেলেছে। বাকি সময়ে গোল পাননি ৩৭ বছর বয়সী মার্তা। মার্তা যার বদলি হিসেবে নেমেছেন, সেই আরি বোর্গেসই ব্রাজিলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। ২৩ বছর বয়সী ফরোয়ার্ড করেছেন হ্যাটট্রিক। নারী বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মার্তারও যে কীর্তি নেই। নারী বিশ^কাপ ইতিহাসে ২৫তম হ্যাটট্রিক এটি, আর এবারের বিশ্বকাপে প্রথম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত