পালিয়ে সংবাদ সম্মেলন

পুলিশকে মাদকের তথ্য দিয়ে মার খেয়ে ঘরছাড়া বৃদ্ধা

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১২:৪০ এএম

ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের নিজকঞ্জুয়া গ্রামের নুর আহমদ মাস্টারবাড়ির আফিয়া খাতুন (৬৫) মাদকের তথ্য পুলিশকে দিয়ে মাদক কারবারিদের হামলায় আহত হয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। গতকাল মঙ্গলবার সকালে ফেনী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে আফিয়া খাতুন বলেন, ‘কয়েক মাস ধরে আমার বাড়ি ও আশপাশে স্থানীয় কিছু মাদক কারবারি মাদকের কারবার করে আসছে। আমার ঘরে কেউ না থাকায় সম্প্রতি তারা সেখানে মাদক রাখার চেষ্টা করে। রাত-বিরাতে মাদকাসক্ত ব্যক্তিদের কারণে ঘর থেকে বের হতে পারি না। এতে আমি বাধা দিলে তারা আমার ওপর ক্ষিপ্ত হয়।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ জুলাই ঘটনাটি পুলিশকে জানালে তারা গিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। কিন্তু পরদিনই মাদক কারবারিরা আমাকে ঘর থেকে বের করে নৃশংসভাবে পেটায়। এখন আমি মাদক কারবারিদের ভয়ে বাড়ি যেতে পারছি না। তারা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।’ তিনি এ সময় কয়েকজন মাদক কারবারির নাম বলে বাড়ি ফিরতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত