রোহিঙ্গাদের ৩০ লাখ ডলার সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া

আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০১:১২ এএম

রোহিঙ্গাদের মানবিক সহায়তা হিসেবে তিন মিলিয়ন অর্থাৎ ৩০ লাখ মার্কিন ডলার দেবে দক্ষিণ কোরিয়া। গতকাল বুধবার ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাস রোহিঙ্গাদের জন্য এ সহায়তার ঘোষণা দেয়।

ঢাকায় কোরিয়ান দূতাবাস জানায়, এ সহায়তা বাংলাদেশে থাকা জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের মাধ্যমে দেওয়া হবে।

দূতাবাস আরও জানায়, ২০১৭ সালের পর থেকে দক্ষিণ কোরিয়া রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় আশ্রিত রোহিঙ্গা এবং স্থানীয়দের জন্য বছরে গড়ে তিন থেকে পাঁচ মিলিয়ন ডলার দেওয়া অব্যাহত রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত