যাত্রাবাড়ীতে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৬:৩২ এএম

রাজধানীর যাত্রাবাড়ী একটি বাসা থেকে আবু বক্কর সিদ্দিক শান্ত (১৯) নামে এক কলেজশিক্ষার্থী ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর দেড়টায় মৃত ঘোষণা করেন। মৃত শান্তর বাবা মো. জসিম জানান, যাত্রাবাড়ী দক্ষিণ কুতুবখালিতে তাদের নিজেদের বাড়ি। শান্ত মাতুয়াইল এ কে কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র। দুই ভাইয়ের মধ্যে শান্ত ছিল বড়।

তিনি আরও জানান, শান্ত ঠিকমতো পড়াশুনা করত না। এমনকি ঠিকমতো বাসায় থাকত না। এসব বিষয় নিয়ে তার মা কাকলী বেগম শান্তকে বকাবকি করেন। এতে অভিমানে ঘরের দরজা বন্ধ করে দেয় শান্ত। অনেক ডাকাডাকির পরও দরজা খোলে না। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, শান্ত ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শারীরিক প্রতিবন্ধী ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শাহবাগ থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।

শাহবাগ থানার এসআই আব্দুল মান্নাফ জানান, বহির্বিভাগের রেডিওলজি বিভাগের সামনে  থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত